আমরা অনেক সময় ফেসবুকে বা টুইটারে অনেকগুলো একাউন্ট খুলতে চাই । কিন্তু প্রতিটা একাউন্ট খুলতে একটা সিম বা ই মেইল একাউন্ট প্রয়োজন পড়ে । কিন্তু এখন থেকে আর অতশত ঝামেলা না করে একটা ই- মেইল একাউন্ট দিয়েই আপনি অনেকগুলো ফেসবুক বা টুইটারে একাউন্ট খুলতে পারবেন । এজন্য আপনার লাগবে একটি gmail একাউন্ট ।
একাধিক একাউন্ট খুলতে আপনাকে যা করতে হবে তা হচ্ছেঃ প্রথমে Sign up এ গিয়ে আপনার ই মেইলের জায়গায় আপনার ই মেইলের মূল অংশের সাথে + লিখে যেকোন কিছু একটা লিখে @ gmail.com লিখবেন । ধরা যাক আপনার ইমেইল একাউন্ট হচ্ছে aaaaa@gmail.com আপনি সাইন আপের সময় লিখবেন aaaaa +ad@gmail.com এখানে আপনি ad এর জায়গায় যেকোন কিছু লিখতে পারেন ,তা হতে পারে a বা m বা bangladesh বা fb যেকোন কিছু । এভাবে ইমেইল দিয়ে আপনি যদি সাইন আপ করেন তবে আপনার confirmation code সহ সব নোটিফিকেশন আপনার মূল একাউন্টেই চলে যাবে ।
বিঃদ্রঃ আপনার এই পরিবর্তিত একাউন্টগুলোকে বলে mirror account.
পোষ্টটি কাজে লাগলো কিনা অবশ্যই জানাবেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন