Dhaka
সাইটের উন্নতির কাজ চলছে ।
সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ।

রেসিপি: কোল্ড কফি ॥ ইনফরমেশন বিডি

আসসালামু আলাইকুম । কেমন আছেন ইনফরমেশন বিডির বন্ধুরা ।

এখন গরম পড়ছে, আর এই গরমে খাবারের তালিকা থেকে উধাও গরম চা, কফি। তার বদলে শরবত, ফলের রসের পাশাপাশি জায়গা করে নিতে পারে আইস টি, কোল্ড কফি। আজ আপনাদের জন্য রয়েছে কোল্ড কফি বানানোর সহজ রেসিপি।



কোল্ড কফি বানাতে যা যা লাগবেঃ

ঠান্ডা দুধ-২ কাপ
জল-১/২ কাপ
ইন্সট্যন্ট কফি পাউডার-৩ চা চামচ
চিনি-২ টেবিল চামচ
ক্রিম-২ টেবিল চামচ
বরফ কুচি

কীভাবে বানাবেন
এক চামচ পানিতে কফি পাউডার ও চিনি মিশিয়ে ফেটিয়ে নিন। বাকি জল গরম করে ফুটন্ত পানিতে ফেটানো কফি মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে নিন। ব্লেন্ডারে কফি ও ঠান্ডা দুধ ভাল করে ব্লেন্ড করে নিন। ওর মধ্যে ১ টেবিল চামচ ক্রিম ও বরফ কুচি দিয়ে আরও একবার ভাল করে ব্লেন্ড করে কাচের গ্লাসে ঢেলে ওপরে বাকি ক্রিম আর ওক এক চিমটে গুঁড়ো কফি দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন কোল্ড কফি। তবে অনেকের কাছেই ক্রিম এবং ওক থাকে না । না থাকলে কিছুক্ষন ব্লেন্ড করে গ্লাসে পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন